HEAD TEACHER এর বাণী


MD. ABDUR ROUF
HEAD TEACHER

একটি সুশৃঙ্খল, সুন্দর ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির আত্মন্নোয়নের অপরিহার্য অঙ্গ। একটি যথার্থ বিদ্যালয়ই পারে জাতির মানুষ তৈরির স্বপ্নকে বাস্তবায়ন করতে। বাংলাদেশের যে কয়টি বিদ্যালয় এই মহান দায়িত্বকে মাথা পেতে নিয়েছে আমাদের প্রতিষ্ঠান তার মধ্যে অন্যতম। ঐতিহ্যবাহী শরীফের হাট মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়টি ১৯৬৫ সালে স্থাপিত হয়ে অত্র এলাকার গরীব, দুঃখী ও অবহেলিত মেধাবী শিক্ষার্থীদের মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে আসছে। অত্র প্রতিষ্ঠানটি অত্র এলাকার নারী শিক্ষার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।